এম এ ওয়াহিদ এর একগুচ্ছ কবিতা।
- এম এ ওয়াহিদ
১ / স্বর্গের অপার্থিব সিঁড়ি দেখে
পঙ্গু লোকটি ফিরে যাচ্ছে তার
চিরায়ত হুইলচেয়ার'টির কাছে।
২/ জারজ লোকটি অতীতে যাচ্ছে
তার মা'কে ধর্ষকের হাত থেকে বাঁচাতে।
৩/ অনেকেই পরিণত হলে পিঁপড়ে হয়ে যায়।
সংশয়, সঞ্চয়, ভয়
আসন্ন শীতকাল সবার অপেক্ষা করে না।
কেউকেউ শীতের উপর দাঁড়িয়ে আর শীতকাল দেখতে পায় না।
৪/ বেকারত্বের ক্ষুধা নিয়ে খাবার টেবিলে বসে যখন দেখি;
বড় ভাইয়ের উপার্জনে কেনা মাছ ভাত খেয়ে মা দু-হাত তুলে দোয়া করছেন।
তখন আমার পেটের ক্ষুধা
বেকারত্বের ক্ষুধা একজোট হয়ে বলে উঠে;
শুধু উপার্জন নয় তুমি মায়ের দোয়া থেকেও বঞ্চিত।
৫/ ঋণের দায়ে আত্মহত্যা করা লোক
মুসল্লীদের দিকে তাকিয়ে ভাবছে—
প্রার্থনার ঋণ কি করে শোধ করা যায়?
এম এ ওয়াহিদ।
১৭-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।